ফখরুলসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে

আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৪:২৫
 
পল্টনে গাড়ি পোড়ানো, ভাংচুর ও সহিংসতার এক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে। 
 
এই মামলায় মওদুদ আহমদসহ মামলার কয়েক আসামির অসুস্থতার কারণ দেখিয়ে মঙ্গলবার সময়ের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।
 
আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, আবেদন গ্রহণ করে মহানগর হাকিম নূর নবী ১০ অক্টোবর নতুন দিন ঠিক করে দেন। আজ আদালতে  বিএনপির মহাসচিব ফখরুল ও মির্জা আব্বাসসহ ২০ নেতাকর্মী  উপস্থিত ছিলেন।
 
হরতাল-অবরোধ চলাকালে পল্টন এলাকায় গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ২০১৩ সালের ২ মার্চ শাজাহানপুর থানায় সহিংসতার এই মামলা হয়। ঐ বছরের ২৬ মার্চ মির্জা ফখরুল, মওদুদ, আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমান উল্লাহ আমানসহ বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলায় অভিযোগপত্র দেয়া হয়।
 
ইত্তেফাক/এএসএস