ফুলছড়ির চরে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৪:৪০
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের দূর্গম চরে দুর্বৃত্তের গুলিতে জমি পরিমাপ করার এক আমিন নিহত হয়েছেন। নিহত শহিদুল খান (৩৮) ওই গ্রামের মৃত. জবেদ আলী খানের ছেলে। 
 
সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ফজলুপুর ইউনিয়নের কুচখালী (চিকিরপটল) চরে  এ ঘটনা ঘটে।
 
ফজলুপুর ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন জালাল জানান, একদল দুর্বৃত্ত কুচখালী চরে শহিদুলের বাড়িতে গিয়ে তাকে ঘর থেকে ডেকে বাম চোখে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
 
পুলিশের ধারণা, ব্যক্তিগত কিংবা পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে।
 
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল বাশার জানান, লাশ উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।
 
ইত্তেফাক/এএসএমইউ