বঙ্গোপসাগরে মহেশখালীর ১৬ জেলেসহ ফিশিং ট্রলারের ১১ দিন ধরে কোন হদিস নেই। এই নিয়ে জেলে পরিবারে চলছে শোকের মাতম ।
জানা গেছে, মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের খোন্দকারপাড়া গ্রামের হাজি ফজল করিমের পুত্র সাবেক মেম্বার নুরুল কবির এর মালিকাধীন এফবি আবছর -৪। ৩৭ অশ্বশক্তিসম্পন্ন ইঞ্জিনযুক্ত ভাসাজালের ফিশিং ট্রলারটি গত ১২ আগষ্ট ১৬ জন মাঝিমাল্লা, ৩৩ ফিস ভাসাজাল, বরফ ও অন্যান্য আনুসাঙ্গিক মালামালসহ মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়। সম্প্রতি সময়ে সাগরে বৈরী আবহাওয়ায় পড়ে ১৬ জন মাঝিমাল্লাসহ এখনো কুলে ফিরে আসেনি ট্রলারটি।
নিখোঁজ জেলেদের পরিবারে চলছে শোকের মাতম। নিখোঁজ জেলেরা হলেন, আবদুস শুক্কুর মাঝি, মোহাম্মদ হাসেম, মো. জোবাইর, সোনামিয়া, শাহাজাহান, মো. আমান উল্লাহ, মো. নধু মিয়া, আলতাজ মিয়া, শাহ আলম, মিজান, শওকত ওসমান, ছৈয়দ করিম, আকতার কামাল, রাসেল, রুবেল, মোকারম। এরা সবাই খোন্দকারপাড়া, কামিতারপাড়া, মেহেরিয়াপাড়া ও কক্সবাজারের টেকপাড়ার বাসিন্দা। এ ব্যপারে ট্রলারমালিক নুরুল কবির মেম্বার মহেশখালী থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেছে। যার নং ৭৯৪।
নিখোঁজ ট্রলারে ১৬ মাঝি মাল্লার মধ্যে বোটে মালিকের আপন ভাই ও ভগ্নিপতী রয়েছে। নিখোঁজ সংবাদে বোট মালিকের পিতা হাজ্বী ফজল করিম স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন।
ইত্তেফাক/এএন
