ইতিহাসের অন্যতম জনপ্রিয় ছোটদের বইয়ের চরিত্র হ্যারি পটার বর্তমানে একটা ব্র্যান্ড যার বর্তমান মূল্য প্রায় ১৫ বিলিয়ন ডলার। অথচ সাত খণ্ডের এই সিরিজের প্রথম দুটি নাকি লেখা হয়েছিল ১০ বছর পুরোনো একটা টাইপরাইটারে!
ব্রিটিশ লেখিকা জেকে রলিং রচিত এই বইয়ের সিরিজ বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় হয়। পরে সাতটি বইয়ের উপর আটটি সিনেমা তৈরি করা হয় যা বিশ্বজুড়ে সফলতা অর্জন করে। দারুণ সফল বইয়ের লেখক জেকে রলিংকে টুইটারে একজন প্রশ্ন করেন, যদি কেউ লেখালেখির বিষয়ে আগ্রহী হয়, অথচ ম্যাকবুক এয়ার কেনার সামর্থ্য না থাকে তাহলে তার কী করণীয়?
জবাবে সর্বকালের অন্যতম সফল এই লেখিকা বলেন, আমি প্রথম দুটি হ্যারি পটার বই লিখেছিলাম হাতে এবং নিজেই টাইপ করেছিলাম ১০ বছরের পুরোনো টাইপরাইটারে। জেকে রলিং যোগ করেন, লেখালেখির জন্য লেখকের শুধুমাত্র প্রতিভা ও কলমের কালি প্রয়োজন।
ইত্তেফাক/এসএসএ
