খুলনায় অস্ত্র মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ২১:০১
খুলনায় অস্ত্র মামলায় মো. মাসুম মোল্লা (২৮) নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
 
মঙ্গলবার দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. মাসুম মোল্লা নগরীর ৭৫/৩ গোলাম মোক্তাদীর সড়কের ঢালাই কারখানা গলির বাসিন্দা মৃত মাহবুবুর রহমান ওরফে খোকনের ছেলে। মাসুম পলাতক রয়েছেন।
 
মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ২৯ ডিসেম্বর রাত ৮টার দিকে নগরীর ময়লাপোতা মোড়স্থ সোনাপোতা স্কুলের সামনে থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ মাসুম মোল্লাকে গ্রেফতার করে  পুলিশ। এ ঘটনায় এসআই অলি মিয়া বাদী হয়ে মাসুমের নামে খুলনা থানায় মামলা দায়ের করেন।
 
 
 
ইত্তেফাক/ইউবি