হাসনাত করিমের জামিন নামঞ্জুর

আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১৪:৫১
 
রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় নর্থ সাউথ ইউনিভার্সিটির তৎকালীন শিক্ষক হাসনাত রেজা করিমের জামিনের আবেদন নামঞ্জুর করেছে আদালত। বুধবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাজ্জাদুর রহমান জামিনের আবেদন নাকচ করে দেন।
 
হাসনাতের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী মাহবুবুল আলম দুলাল। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাভোকেট আজাদ রহমান জামিনের বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত হাসনাতের জামিন নামঞ্জুর করেন।
 
এর আগে গত ২২ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হাসনাতকে রিমান্ড শেষে আদালতে হাজির করেন। ওই দিন তদন্ত কর্মকর্তা হাসনাতের কোনো রিমান্ডের আবেদন করেননি। তবে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি হাসনাতকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
 
 
ইত্তেফাক/কেকে