শপথ নিলেন মঠবাড়িয়ার ৩ ইউপি চেয়ারম্যান

আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১৮:২১
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তিন নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান শপথ নিয়েছেন।
 
দুপুরে পিরোজপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ তাদের শপথ বাক্য পাঠ করান।
 
এ সময় মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. ফজলুল হক খান রাহাত, টিকিকাটা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান রাফিকুল ইসলাম রিপন এবং বড় মাছুয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. নাসির আহম্মেদ শপথ পাঠ করেন। 
 
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান, জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার আহমদ মাঈনুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার প্রমুখ।
 
 
 
ইত্তেফাক/ইউবি