লালপুরে নৌকাডুবি : ৫ জনের লাশ উদ্ধার

আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১৯:৩১
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া বাজার সংলগ্ন পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ৫ জনের লাশ উদ্ধার হয়েছে।
 
বুধবার লাশগুলো পদ্মা নদীর নওসারা সুলতানপুর, রামকৃষ্ণপুর ও লক্ষ্মীপুর এলাকায় ভেসে উঠে।
 
যাদের লাশ উদ্ধার হয়েছে তারা হলেন- লালপুর উপজেলার চকবাদকয়া  গ্রামের মৃত রহমান শেখের ছেলে চান্দের আলী (৫৫), একই গ্রামের লালচাঁদ মণ্ডলের ছেলে জামাল মণ্ডল (৪৮), মোহরকয়া গ্রামের তালুকদার আলীর ছেলে ভাসান আলী (২৮) ও মসলেম আলীর ছেলে আরজেদ আলী (৪৩)। এর আগে মঙ্গলবার বিকেলে ডুবুরিরা মোহরকয়া গ্রামের কম্পোর ছেলে বেলালের (৪৫) লাশ উদ্ধার করা হয়।
 
দমকল বাহিনীর রাজশাহী অফিসের স্টেশন অফিসার ওমর ফারুক জানান, ৫টি লাশ উদ্ধারের মধ্যদিয়ে পদ্মা নদীতে নৌকাডুবির উদ্ধার অভিযান সম্পন্ন করা হয়েছে। নৌকা ডুবিতে আর কেউ নিখোঁজ নেই বলে স্থানীয় বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু নিশ্চিত করেন।
 
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৭টার দিকে শতাধিক লোক পদ্মার চরের মাঠে কাজ করতে যাচ্ছিলেন। বিলমাড়িয়া বাজারের ঘাট থেকে নৌকাটি ছেড়ে মাঝ নদীতে গিয়ে ডুবে যায়।
 
 
ইত্তেফাক/ইউবি