তেলাপিয়া মাছ শতভাগ নিরাপদ: সরকার

আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ২০:১২
 
বাংলাদেশের তেলাপিয়া মাছে কোনো প্রকার ক্যান্সার বা ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের খোঁজ মেলেনি জানিয়ে এই মাছ খাওয়া শতভাগ নিরাপদ বলে জানিয়েছে সরকার। ফেসবুক, ব্লগসহ বিভিন্ন গণমাধ্যমে তেলাপিয়া মাছ নিয়ে ‘অবৈজ্ঞানিক ও ভিত্তিহীন’ প্রচার নজরে আসার প্রেক্ষাপটে বুধবার মত্স‌্য অধিদফতরে ‘তেলাপিয়া মাছের উত্পাদন ও জনস্বাস্থ্য’ শীর্ষক এক সেমিনারে এই তথ্য জানানো হয়।
 
মত্স‌্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের তেলাপিয়া মাছে কোনো প্রকার ক্যান্সার বা স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ বিষাক্ত দ্রব্য নেই এবং এই মাছ খাওয়া শতভাগ নিরাপদ।’

ইত্তেফাক/এএম।