চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ভর্তি একটি কাভার্ডভ্যান জব্দ করেছে বিজিবি।
জীবননগর-কালীগঞ্জ সড়কের বকুন্দিয়া এলাকা থেকে বুধবার দুপুরে কাভার্ডভ্যান ভর্তি এ শাড়ি জব্দ করা হয়।
জানা গেছে, সীমান্ত থেকে একটি কাভার্ডভ্যানে ভারতীয় শাড়ি পাচার করা হচ্ছিল। খবর পেয়ে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ২ হাজার ১২৫টি শাড়ি উদ্ধার করে। এ সব শাড়ির বাজার মূল্য ১ কোটি ৬ লাখ ৭৫ হাজার টাকা।
