কুষ্টিয়া মিরপুরে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে জিয়া সড়কস্থ মহাদেব সাহা মার্কেটে এ ব্যাংকিং’র উদ্বোধন করেন ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং রাজশাহী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার সাইফুল ইসলাম।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নজরুল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, মিরপুর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন ও ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের এজেন্ট মেসার্স আইবিকে ট্রেডার্সের ইব্রাহীম বিন খলিল।
মিরপুর প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক হুমায়ূন কবির হিমুর পরিচালনায় এ সময়ে পৌর কাউন্সিলর আব্দুস সালাম, হালিমা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আলম বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, মিরপুর পুরাতন বাসষ্ট্যান্ড বাজার কমিটির সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম শেখ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক মারফত আফ্রিদী, মিরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিউল ইসলাম শফি প্রমুখ উপস্থিত ছিলেন।
