জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্নখাতে উত্পাদনশীলতা বাড়াতে আগামী ২ অক্টোবর ‘জাতীয় উত্পাদনশীলতা দিবস’ উদ্যাপন করা হবে। দিবসটি উদ্যাপনের জন্য শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) বহুমুখি কর্মসূচি গ্রহণ করেছে।
শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্ব অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় বুধবার এ তথ্য জানানো হয়। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, এ বছর উৎপাদনশীলতা আন্দোলন বেগবান করার লক্ষ্যে শ্রমিক, মালিক, পেশাজীবী, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে সম্পৃক্ত করা হবে। উত্পাদনশীলতা বিষয়ক জনসচেতনতা সৃষ্টির জন্য রাজধানীতে কেন্দ্রিয়ভাবে বর্ণাঢ্য র্যালি ও সেমিনার আয়োজন করা হবে।
