লাভগুরু সজল

আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ১০:১৪

 

সজল প্রেমে ছ্যাকা খেয়ে লাভগুরু হয়ে গেছেন। ব্রোকেন লাভারদের জন্য তিনি নিবেদিত প্রাণ। এমনই একটি চরিত্রে তাকে দেখা যাবে ‘ব্রোকেন জোন’ শিরোনামের একটি নাটকে। ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে নাটকটি।

 

নাটকটি প্রসঙ্গে সজল বলেন, ‘অনেক গোছানো একটি চিত্রনাট্য। নির্মাণও বেশ ভালো হয়েছে। চেষ্টা করা হয়েছে দর্শকদের ভিন্ন কিছু দেওয়ার। আশা করা যায় নাটকটি দর্শকদের ভালো লাগবে।’