জয়পুরহাটে তিন কেজি বিস্ফোরক জব্দ

আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ১১:০৪
জয়পুরহাটে একটি যাত্রীবাহী বাসে প্রায় পৌনে চার কেজি বিস্ফোরক পাউডার পাওয়া গেছে। এ সময় কাউকে আটক করা যায়নি।
 
বিজিবি জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাটের বিজিবি ব্যাটালিয়ানের প্রধান ফটকের সামনে যাত্রীবাহী ওই বাসে তল্লাশি চালিয়ে তিন কেজি ছয় শ গ্রাম বিস্ফোরক পাউডার জব্দ করা হয়। এ সময় কেউ আটক হয়নি।
 
বিজিবি আরো জানায়, এসব পাউডার পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।
 
বিজিবি-৩-এর অপারেশন অফিসার মেজর আশরাফ আলী তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরনের পাউডার বোমা বা ককটেল তৈরি ও উচ্চক্ষমতার বিস্ফোরণ ঘটানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে।
 
ইত্তেফাক/এএসএমইউ