সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে জামায়াত-শিবিরের পাঁচ নেতা-কর্মী রয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা সদর থানায় ১৫ জন, কলারোয়ায় ১০ জন, তালায় দুইজন, কালিগঞ্জে তিনজন, শ্যামনগরে দুইজন, আশাশুনিতে তিনজন, দেবহাটায় একজন ও পাটকেলঘাটায় একজনকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
