যাত্রীবাহী বাস থেকে ৩ কেজি বিস্ফোরক উদ্ধার

আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ১২:৩৭
 
জয়পুরহাটে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে তিন কেজির বেশি বিস্ফোরক পাউডার উদ্ধার করেছে র‌্যাব। বুধবার রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাটের বিজিবি ব্যাটালিয়নের প্রধান ফটকের সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়। 
 
বিজিবি-৩-এর অপারেশন অফিসার মেজর আশরাফ আলী বলেন, দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে জয়পুরহাটগামী বনলতা পরিবহন নামের একটি বাসে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৬০০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। 
 
তিনি আরো জানান, উদ্ধারকৃত গানপাউডার বোমা বা ককটেল তৈরি ও উচ্চক্ষমতার বিস্ফোরণ ঘটানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে। 
 
ইত্তেফাক/এএসএস