মাগুরার শালিখায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মেয়ের মা।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে মাগুরা-যশোর সড়কের আড়পাড়ায় ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার কুলবাড়ি গ্রামের সঞ্জয় দাস ও তার পাঁচ বছরের মেয়ে তৃষা। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সঞ্জয়ের স্ত্রী তৃপ্তি দাস।
মাগুরা সদর থানার এসআই নাসিরুল ইসলাম জানান, সঞ্জয় তার স্ত্রী ও মেয়েকে নিয়ে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। আড়পাড়ায় ব্র্যাক অফিসের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে তারা তিনজনই গুরুতর আহত হন। তাদের মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে সঞ্জয় ও তৃষাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/কেকে
