খুলনায় বাঘের চামড়াসহ ছয়জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার রাতে কয়রা উপজেলার চটকাতলা গ্রামের আবুল কালামের ঘর থেকে বাঘের চামড়া, একটি পাইপগান ও তিনটি গুলি উদ্ধার করা হয়। এ সময় আবুল কালাম (৪৪), সোহরাব (৪২), শেখ আব্দুর রব (৬১), জালাল উদ্দিন (৩৩), মাছুম বিল্লাহ (২৯) ও গোলাম রব্বানীকে (৪৫) আটক করা হয়। বাঘের চামড়াটি ১৮ লাখ টাকায় বিক্রির বায়নাপত্র হয়েছিল বলে আটকরা পুলিশের কাছে স্বীকার করেছে।
তারা পুলিশকে জানিয়েছে, চামড়াটি ঢাকার জনৈক নারীর মাধ্যমে অস্ট্রেলিয়ায় এক ক্রেতার কাছে বিক্রির জন্য বায়না হয়েছিল। ওই নারীর প্রতিনিধি হিসাবে সোহরাব হোসেন খুলনায় আসেন। চামড়াটি নিরাপদে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য অবৈধ অস্ত্রও সংগ্রহ করেছিলেন তারা। বিক্রির চুক্তি চূড়ান্ত হওয়ার পর দেড় মাস আগে তারা বনদস্যুদের কাছ থেকে চামড়াটি সংগ্রহ করেন।
খুলনা জেলা ডিবির ইনচার্জ আককাস আলী বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার কয়রা থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
