আদমদীঘিতে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ১৫:০৪
 
বগুড়ার আদমদীঘির সান্তাহার মহাসড়ক থেকে অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে এ ঘটনা ঘটে।  
 
গ্রেফতারকৃতরা হলেন- নওগাঁর চকরামপুরের মুঞ্জুর ছেলে হাসু (২৭), দোগাছীর আলতাফের ছেলে রনি (২৫), নছিরের ছেলে এরশাদ (৩৫), বশিপুরের আলিমের ছেলে সাজ্জাদ (২৪), সান্তাহার নতুন বাজার এলাকার মহিরের ছেলে মোস্তাকিন ওরফে লালু (২৫), পাবনা জেলার ঈশ্বরদী জয়নগর এলাকার সিদ্দিকের ছেলে নয়ন (২৫)।
 
এ ব্যাপারে টি এস আই সিদ্ধার্থ সাহা বাদী হয়ে থানায় অস্ত্র আইনে ও ডাকাতি মামলা দায়ের হয়েছে।
 
টিএসআই সিদ্ধার্থ সাহা জানায়, বুধবার রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে নওগাঁ-বগুড়া মহাসড়কে টহল দিচ্ছিলেন। রাত ৩ টার দিকে মহাসড়কের বশিপুর ঈদগাহ মাঠের পাশে মহাসড়কে অবস্থানকালে গ্রামের ভেতর থেকে ডাকাত ডাকাত শব্দ শোনা যাচ্ছিল। এসময় ডাকাতদল দৌড়ে পালানোর সময় পুলিশের সামনে পড়লে চারজনকে আটক করে তাদের কাছ থেকে পিস্তল, চাপাতি, ছুরি উদ্ধার করে। তাদের দেয়ার তথ্য অনুয়ায়ি অপর দুইজনকে গ্রেফতার করা হয়। 
 
পুলিশ আরো জানায়, মহাসড়কের নওগাঁ-বগুড়া বাসের পেট্রোল পাম্প বা কোনো দোকানে ডাকাতির পরিকল্পনা ছিল বলে ধারনা করা হচ্ছে।  
 
 
ইত্তেফাক/কেকে