চলনবিলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ১৭:৫৮
চলনবিলে পানিতে ডুবে নয়ন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
 
নয়ন সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের কান্তনগর গ্রামে পশু চিকিৎসক সুমন আলীর ছেলে।
 
চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় নয়ন পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে  বিকাল ৫টার দিকে চলনবিল থেকে তার লাশ উদ্ধার করা হয় ।
 
 
ইত্তেফাক/ইউবি