কিশোরগঞ্জে চোরের ছুরিকাঘাতে কৃষকের মৃত্যু

আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ১৮:৩৬
কিশোরগঞ্জে অষ্টগ্রামে চোরের ছুরিকাঘাতে শামছুল হক (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
 
শামছুল হক অষ্টগ্রাম উপজেলার বাঙালপাড়া ইউনিয়নের মনোহরপুর কুড়েরপাড়া গ্রামের বাসিন্দা।
 
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম মোল্লা জানান, বৃহস্পতিবার ভোরে শামছুল হক ও তার বড় ভাইয়ের সাতটি গরু চুরি করে পাশের হাওড়ে একটি ট্রলারে নিয়ে তুলে চোররা। চোরের উপস্থিতি টের পেয়ে শামছুল হক চিৎকার করলে এক চোর তাকে ছুরি দিয়ে আঘাত করে গরুসহ ট্রলার নিয়ে পালিয়ে যায়। তাকে দ্রুত অষ্টগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
 
ইত্তেফাক/ইউবি