পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু

আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ১৮:৫৬
চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল হোসেন (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। 
 
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিজ ঘরে তিনি এ দুর্ঘটনার শিকার হন। আবুল হোসেন পটিয়া উপজেলার বড়উঠান ইউনিয়নের হায়াত আলী বাড়ির আবুল কাশেমের ছেলে। 
 
বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম জানান, আবুল হোসেন এক সপ্তাহ আগে আবুধাবি থেকে দেশে ফিরেন। মাসখানেক পর তার আবুধাবিতে ফিরে যাওয়ার কথা ছিল। সকালে নিজ ঘরে বিদ্যুতের সুইচ অন করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত আবুল হোসেনকে চমেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
 
 
ইত্তেফাক/ইউবি