রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ২১:০১
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
 
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বৈঠকে স্পিকার জাতীয় সংসদের কর্মকাণ্ড সম্পর্কে রাষ্টপতিকে অবহিত করেন। ড. শিরীন শারমিন সংসদের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন। 
রাষ্ট্রপতি স্পিকারের চিকিৎসার সম্পর্কে খোঁজ খবর নেন। শিরীন শারমিন চৌধুরী বর্তমানে ন্যাশনাল ইউনিভার্সিটির চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন। বাসস।