ভাঙ্গায় নিখোঁজ গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার

আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ২১:১৩
ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের পাঁচদিন পর কুমার নদী থেকে ঝর্ণা বেগম (৪৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার বিকালে উপজেলার চুমুরদী ইউনিয়নের সিরাজ সেকের বাড়ি সংলগ্ন কুমার নদীর ঘাট লাশটি উদ্ধার করা হয়। ঝর্ণা বেগম ভাঙ্গা পৌরসদরের মধ্যপাড়া হাসামদিয়া গ্রামের গেদু মাতুব্বরের স্ত্রী।
 
জানা গেছে, ঝর্ণা বেগম বাড়ির পাশের সোহেল নামে এক যুবকের কাছে ২০ হাজার টাকা পেত। গত রবিবার সকালে ধারের টাকা পরিশোধের কথা বলে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সোহেল ও তার সহযোগীরা। ঝর্ণা বেগমকে খুঁজে না পেয়ে পরদিন পরিবারের পক্ষ হতে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করে।
 
তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক মোজ্জাফর হোসেন জানান, নিখোঁজের পর আমরা ওই যুবকের মোবাইল ট্রাকিং করে তাকে আটক করার চেষ্টা করছি।
 
 
ইত্তেফাক/ইউবি