বিমানসংস্থা জেট এয়ারওয়েজ-এ কেবিন ক্রুর চাকরির জন্যে দরখাস্ত জমা দিয়েছিলেন ভারতের বর্তমান কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। কিন্তু সেদিন তার ব্যক্তিত্বে সমস্যা আছে মন্তব্য করে জেট এয়ার কর্তৃপক্ষ তাকে ফিরিয়ে দিয়েছিল। নিজের জীবনের এই সত্যটা ফাঁস করে মজার ছলে স্মৃতি ইরানি বলেন, সেদিন তাকে বাদ দেওয়ার জন্যে জেট কর্তৃপক্ষকে ধন্যবাদ। কারণ তা না হলে তিনি আজ ভারত সরকারের মন্ত্রী মন্ত্রী হতে পারতেন না। প্রসঙ্গত: ওটাই ছিল স্মৃতির জীবনে প্রথমবার চাকরির আবেদন। তারা প্রত্যাখান করায় তিনি ফুড চেইন ‘ম্যাক ডোনাল্ডস’ এ চাকরি নেন।
স্মৃতি রাজনীতিতে আসার আগে ছোটপর্দায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। তিনি বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতাতেও অংশ নিয়েছিলেন। ২০১৪ সালে মাত্র ৩৮ বছর বয়সে ভারতের সবচেয়ে কনিষ্ঠ সদস্য হিসেবে মোদীর মন্ত্রিসভায় যোগ দেন স্মৃতি। -এবিপিএ
ইত্তেফাক/এএন
