রাজধানীতে পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত

আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ০৯:৩০
 
রাজধানীর মোহাম্মদপুরে পিকআপের ধাক্কায় ভ্যানচালক ঝাড়ু মিয়া নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
জানা যায়, ঝাড়ু মিয়া রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক ঝাড়ু মিয়াকে (৫০) হাসপাতালে নিয়ে যান এক যুবক। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ঝাড়ু মিয়ার লাশ মর্গে রয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে