মার্কিন সাঁতারু লোচেতের মিথ্যা বিবৃতির জন্য তার বিরুদ্ধে চার্জ গঠন করেছে ব্রাজিলের পুলিশ। রিও অলিম্পিকের সময় লোচেত সহ চার মার্কিন অ্যাথলেট অভিযোগ করেছিলেন যে বন্দুকধারীরা তাদের ছিনতাই করে। পরে অনুসন্ধানে বেরিয়ে আসে যে তারা মিথ্যা দাবি করেছিলেন।
এজন্য পুলিশ তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছে। এজন্য কোর্টে হাজির করারও সুপারিশ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয় সম্পর্কে অবগত আছে বলে জানানো হয়।
এই ঘটনার পরপরই লোচেত ব্রাজিল থেকে দেশে ফিরে যান। পরে অবশ্য ব্রাজিলিয়ানদের কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি। তার দাবি করা ছিনতাইয়ের ঘটনা মিথ্যা প্রমাণিত হওয়ায় সমালোচনার ঝড় উঠে।
তিনি দাবি করেছিলেন, তিনিসহ চার সাঁতারুকে বন্দুক দেখিয়ে ব্রাজিলের রাস্তায় ছিনতাই করা হয়। তবে তদন্ত করে দেখা যায়, ঘটনাটি সত্য হয়। বরং সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি পেট্রোল স্টেশনের টয়লেট ভাংচুর করেছিলেন মার্কিন অ্যাথলেটরা।
ব্রাজিলের গ্লোবো টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে লোচেত বলেন, ‘আমি পুরোপুরি মিথ্যা বলিনি। আমি হয়তো একটু বাড়িয়ে বলেছি। আমি আসলে বুঝিনি আমার সাথে কি হচ্ছিল। বিবিসি
ইত্তেফাক/এমএইচ
