বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মহিতুলের তৃতীয় জানাযা অনুষ্ঠিত

আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১০:৩৯
বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী এএফএম মহিতুল ইসলামের তৃতীয় নামেজে জানাজা শুক্রবার সকাল ১০টায় যশোর ঝিকুরগাছা বিএম হাইস্কুলে অনুষ্ঠিত হয়েছে।
 
নামেজে জানাযার আগে তাকে গার্ড অব অনার দেয়া হয়। জানাযা শেষে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের নেতৃত্বে প্রায় এক ডজন সংসদ সদস্য। তার প্রতি ফুলেল শ্রুদ্ধা জানান। দুপুর মনিরামপুরে চতুর্থ জানাযার পর তার লাশ দাফন করা হবে।
 
বৃহস্পতিবার দুপুর দুইটা ৫৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন।
 
ইত্তেফাক/এএসএমইউ