রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শনিবার

আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১২:৩৮
 
রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকাল ৪টায় এ সংবাদ সম্মেলন হবে বলে জানা গেছে। 
 
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
 
প্রধানমন্ত্রীর প্রেস উইং এই তথ্য জানিয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে