তুরস্কে পুলিশ সদর দফতরে হামলা, নিহত ৯

আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১২:৫৪
তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলীয় কিজরেতে এক পুলিশ সদরদফতরে বোমা বিস্ফোরণে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছের আরো ৬৪ জন। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
বিভিন্ন টেলিভিশন নিউজ চ্যানেল বলছে, পুলিশের একটি পোস্ট লক্ষ করে হামলাটি চালানো হয়। কিজরের অবস্থান সিরনাক প্রদেশে। এই প্রদেশটি সিরিয়া ও ইরাকের সীমান্ত সংলগ্ন। অঞ্চলটি কুর্দি জনগোষ্ঠী অধ্যুষিত। 
 
ঘটনাস্থলে ১২ টি অ্যাম্বুলেন্স ও দুইট হেলিকপ্টার পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।