বগুড়ায় জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মী আটক

আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ০৯:৩৬
 
বগুড়া শহর এলাকায় অভিযান চালিয়ে শহর শিবিরের প্রকাশনা সম্পাদক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ও কাহালু উপজেলা সদর ইউনিয়নের সভাপতিসহ ১৪ জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই ও পাঁচটি চাপাতি জব্দ করা হয়।
 
শুক্রবার রাত ৮টায় জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি, বি-সার্কেল) গাজিউর রহমান ১৪ জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
 
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে তিনি আটকদের নাম-পরিচয় জানাতে পারেননি। 
 
আটকদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।