ধামরাইয়ে সড়ক দুর্ঘটনা শিশুর মৃত্যু, আহত ৩৫

আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১০:৩২
ঢাকার ধামরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনা আহত হয়েছে অন্তত ৩৫ জন। নিহত হালিমা যশোর ঝিকড়গাছা উপজেলার ফতেপুর গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে।
 
জানা গেছে, শনিবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলাধীন ঢাকা-আরিচা মহাসড়কে পশ্চিম দিক থেকে কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান ধামরাইয়ের জয়পুরায় রোড ডিভাইডারের উপর তুলে দেয়। এ সময় পিছন দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা খেয়ে ছিটকে সড়কের পাশে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন মাসের শিশুর মৃত্যু হয়। এবং অন্তত ৩৫ জন আহত হয়। আহতদের মধ্যে কাভার্ড ভ্যানের চালক ও সহকারীরঅবস্থা গুরুতর বলে জানা গেছে।
 
ধামরাই থানা পুলিশ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ