দীপিকা হলেন পীদিকা, হাসির রোল সোশ্যাল মিডিয়ায়

আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১০:৩৩
সম্প্রতি ফোর্বস পত্রিকার বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় ১০ নম্বরে এসেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। আর সেই প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে হাস্যকর এক ভুল করেছে জনপ্রিয় এক মার্কিন পত্রিকা। 
 
'হরপা'স বাজার' নামের ওই পত্রিকার জন্য একাধিক ফটোশুট করেছেন দীপিকা। কিন্তু তাদের প্রতিবেদনে দীপিকার নাম লিখতে গিয়ে ভুলবশত লেখা হয়েছে পীদিকা পাডুকোন।
 
IMG0
 
ওই পত্রিকার প্রতিবেদনে লেখা হয়েছে, 'এই প্রথমবার বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় প্রবেশ করলেন পীদিকা পাডুকোন। হলিউডের হেভিওয়েট অভিনেত্রীদের পাশাপাশি একমাত্র ভারতীয় অভিনেত্রী যিনি এই তালিকায় রয়েছেন।
 
এই প্রতিবেদনে দীপিকা 'পীদিকা পাডুকোন' হয়ে যাওয়ায় হাসির রোল ওঠে সোস্যাল মিডিয়ায়। বিশেষ করে, প্রিয়াংকা চোপড়ার ভক্তরা এই অনিচ্ছাকৃত ভুলে বেশ মজা পেয়েছেন।
 
ইত্তেফাক/এএম