ওয়ারীতে এসি বিস্ফোরণ, দাদি-নাতি দগ্ধ

আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১০:৩৮
 
রাজধানীর ওয়ারী ২২ নম্বর ‍টিপু সুলতার রোডের একটি বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরিত হয়ে এক নারী ও তার নাতি দগ্ধ হয়েছেন।
 
শনিবার সকাল ৬টার দিকে চতুর্থ তলা ওই ভবনের তৃতীয় তলায় এসি বিস্ফোরণ হয়। 
 
দগ্ধ হন পারুল আক্তার (৬৫) ও তার নাতি ফাহিম শিকতার (১৪)। শিশু ফাহিম ধানমন্ডির অক্সফোর্ড স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
 
জানা যায়, সকালে এসি ছাড়তে গেলে এ দুর্ঘটন‍া ঘটে। পরে তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে নেয়া হয়।
 
ঢামেক বার্ন ইউনিট সূত্র জানিয়েছে বিস্ফোরণে শিশু ফাহিমের শরীরের ৯৫ শতাংশ ও পারুল আক্তার ৩৭ শতাংশ দগ্ধ হয়েছেন।
 
 
ইত্তেফাক/কেকে