সৈয়দপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ভ্যান-চালক আহত

আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১০:৫৭
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। আহত  ফজলে হোসেন (৩২) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
শুক্রবার রাত নয়টার দিকে সৈয়দপুর বাইপাস সড়কের আসমতিয়া দাখিল মাদরাসার সামনে যাত্রীবেশী ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিনি আহত হন। ফজলে হোসেন উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বোতলাগাড়ী হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা।
 
জানা গেছে, শহরের ওয়াপদা মোড় থেকে যাত্রীবেশে একজন ছিনতাইকারী বাটু সরকার মোড় সংলগ্ন বাজারে যাওয়ার কথা বলে ফজলে হোসেনের ব্যাটারি চালিত ভ্যানে উঠে। ভ্যানটি আসমতিয়া দাখিল মাদরাসার সামনে পৌঁছালে ছিনতাইকারী তার কোমরে ছুরিকাঘাত করে।  এ সময় দ্রুত বাঁক কাটিয়ে চালক ফজলে হোসেন ছিনতাইকারীকে ভ্যান থেকে ফেলে দেয়। এরপর গুরুতর আহত অবস্থায় তিনি ভ্যানটি চালিয়ে ওয়াপদামোড়ে এসে উপস্থিত লোকজনকে বিষয়টি জানিয়ে রাস্তার উপর লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 
ইত্তেফাক/এএসএমইউ