রণবীরের জন্য ক্যারিয়ার জলাঞ্জলি দিতে চেয়েছিলেন ক্যাটরিনা!

আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১১:০০
বিটাউনে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ জুটি নিয়ে মাতামাতির শেষ নেই। যখন তাদের মধ্যে সম্পর্ক ছিল তখনও তাদের নিয়ে বহু গুঞ্জন শোনা যেত। আর এখন বিচ্ছেদের পরেও সেই ধারা অব্যাহত রয়েছে। এখন যে খবরটি সামনে এসেছে তা শুনলে যে কেউ অবাক হবে।
 
যখন দুই তারকার মধ্যে প্রেমপর্ব চলছিল ক্যাট তখন রণবীরের জন্য এতটাই পাগল ছিলেন যে, নিজের ক্যারিয়ার পর্যন্ত বিসর্জন দিতে রাজি ছিলেন। শুধু তাই নয়, রণবীরকে বিয়ে করার জন্য পাগল ছিলেন ক্যাটরিনাই।
 
ক্যাটের ঘনিষ্ট সূত্র থেকে এই খবরটি চাউর হয়েছে। সূত্র জানিয়েছে, রণবীরের প্রেমে পাগল ক্যাট তাদের সম্পর্ককে এতটাই গুরুত্ব দিতে শুরু করেছিল যে, সে সময়ে একাধিক সিনেমায় অভিনয়ের সুযোগও ছেড়ে দিয়েছিলেন।
 
সূত্রের আরও দাবি, ৭ বছরের এই সম্পর্কে ক্যাটরিনা কিছুই পাননি রণবীরের থেকে। এই দুই তারকার সম্পর্ক ভাঙার পিছনে অনেকেই রণবীরকে দায়ী করে থাকেন। একবার ক্যাটও এই বিষয়ে জানিয়েছিলেন যে, রণবীর তাকে নিয়ে সংবাদমাধ্যমে যে সব মন্তব্য করেছিলেন তা অত্যন্ত দুঃখজনক ছিল। তবে রণবীর যে নিজে কতখানি ভুল করেছিলেন তা তার সমসাময়িক বক্তব্যে স্পষ্ট।
 
একটি সংবাদমাধ্যমকে সাক্ষাতকার দেওয়ার সময়ে এই বলি তারকা জানান, 'আমার বাবা মায়ের পরে সব থেকে বেশি প্রেরণা পেয়েছি ক্যাটরিনার কাছ থেকে। এখনও তাদের সম্পর্কের মধ্যে কোন নেতিবাচক কিছু নেই।'