গাজীপুর জেলা কারাগারে নবনির্মিত কেইস টেবিল ভবন, কারাবন্দীদের গার্মেন্টস প্রশিক্ষণ কেন্দ্র, গভীর নলকূপ এবং পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ উপলক্ষে কারাগার প্রাঙ্গণে জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং দ্যা অ্যাপারেল নিউজের সম্পাদক ও প্রকাশক অমিত কে বিশ্বাস। গাজীপুর জেলা কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ, গাজীপুর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমানত হোসেন খান, মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদ, জেলা ছাত্রলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
ইত্তেফাক/এমআই
