ফারাক্কার গেট খুলে দেয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি হু হু করে বাড়ছে। পদ্মা নদীতে হার্ডিঞ্জ সেতু এলাকায় পানি বিপদসীমা ছুইছুই করছে। প্রতি ঘণ্টায় দশমিক ৫ সেন্টিমিটার পানি বাড়ছে পদ্মায়।
পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামীকালের মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করছে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডেও কর্মকর্তারা। এদিকে হঠাৎ করে পদ্মায় পানি বৃদ্ধিতে দৌলতপুর উপজেলা চিলমারি, ফিলিপনগর ও রামকৃষ্ণপুর ইউনিয়নের ৪০টি ও ভেড়ামারা উপজেলার মোকারিমপুর, বাহাদুরপুর ও জুনিযাদহ ইউনিয়নের ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ৬০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দা আতঙ্কে দিনযাপন করছে।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নৈমূল হক বলেন, যে গতিতে পানি বাড়ছে তাতে ১ দিনের মধ্যে পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।’
ইত্তেফাক/ইউবি
