ছাতকে জঙ্গি, সন্ত্রাস ও নাশকতা বিরোধী বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হবে ৪ সেপ্টেম্বর। সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতক অংশের গোবিন্দগঞ্জ থেকে বড়কাপন পর্যন্ত ২০ কিলোমিটার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে এক মতভিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সহকারী কমিশনার(ভূমি) শেখ হাফিজুর রহমান। সভায় উপজেলার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, সরকারি মাদ্রাসা, কওমি মাদ্রাসার প্রধানগণ, উপজেলা-পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআই
