এএফসি অনূর্ধ্ব-১৬ নারীদের বাছাই পর্বে ড্র দিয়ে শুরু করল সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং সিঙ্গাপুর। নিজেদের প্রথম ম্যাচে দল দুটি ২-২ গোলে ড্র করেছে।
প্রথমার্ধে মিডফিল্ডার হাসসা মোহামেদের গোলে এগিয়ে যায় ইউএই। ৩২ মিনিটের এই গোলের পর প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল শোধ করেন সিঙ্গাপুরের মিডফিল্ডার দোরকাস চু। অবশ্য সমতা দীর্ঘস্থায়ী হয়নি বেশি সময়। গোল শোধের ৩ মিনিটের মধ্যেই ফরোয়ার্ড সারা সামিহ এর গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ইউএই।
এদিকে দ্বিতীয়ার্ধে ইউএই গুছিয়ে ওঠার আগেই গোল শোধ করে সিঙ্গাপুর। দলের পক্ষে ম্যাচের ৪৭ মিনিটে সমতা সূচক গোলটি করেন ফরোয়ার্ড পুত্রি নূর সিয়ালিজা।
ম্যাচে বাকী সময় উভয় দলে বলের লড়াই চালিয়ে গেলেও আর কোন গোল করতে পারেনি। ফলে প্রথমার্ধে সিঙ্গাপুরের চাইতে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হল সংযুক্ত আরব আমিরাতকে।
ইত্তেফাক/আরএ
