যারা আমাকে মারতে চেয়েছিল, তারা আজ ভালো নেই: এরশাদ

আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ২০:৩১
 
বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ‘যারা এক সময় আমাকে মারতে চেয়েছিল, আজ তারা ভালো নেই, তারা আজ রাজনৈতিক অস্তিত্ব সংকটে, কিন্তু আমি ভালো আছি।’
 
শনিবার এরশাদ তার বনানী কার্যালয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন।
 
এরশাদ বলেন, বিসিএস পরীক্ষায় হিন্দুদের সংখ্যা একসময় খুব কম ছিল। সেটা আমিই কাটিয়েছি। আজ ২৪ জন সচিব, ১৮ জন এসপি হিন্দু। এর কারণ আমি। আমার সময় দেশে হিন্দুদের সংখ্যা ছিল ২১ পার্সেন্ট, এখন তা নেমে এসেছে নয় পার্সেন্টে। আমার সময় একটি হিন্দু মন্দিরেও কেউ হামলা করেনি, কোনো পুরোহিতকে হত্যা করেনি, কোনো হিন্দুর জমি দখল করেনি, করতে দিইনি আমি। কারণ ওরা আমার ভাই।
 
তিনি বলেন, কেউ কেউ বলে হিন্দুর সংখ্যা ফাইভ পারসেন্টে নেমে এসেছে, কেন?। কি কারণে হিন্দুরা চলে যাচ্ছে, কেন তারা অশান্তিতে ভুগছে। কে তাদের নিরাপত্তা দিতে পারবে, সেই কথা ভাবতে হবে। আমি পারব হিন্দুদের নিরাপত্তা দিতে।
ইত্তেফাক।এএম।