তামিমদের আশ্রয় দেয়ায় বাড়ির মালিকসহ আটক ১০

আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ২০:৩৭
 
নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গিদের আশ্রয় দেয়ার অভিযোগে বাড়ির মালিকসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
 
শনিবার বিকেলে ৫টার দিকে একটি জঙ্গিদের আস্তানার বাড়ির মালিক নূরুদ্দিন দেওয়ান, তার স্ত্রী ও তিন ছেলেসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ।
 
জেলা বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, ওই ১০ জনের মধ্যে মালিক নূর উদ্দিন ছাড়াও তার স্ত্রী ও তিন ছেলে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
নারায়ণগঞ্জ পুলিশ সুপার মইনুল হক জানান, জঙ্গি সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য তাদের নিয়ে যাওয়া হয়েছে। তাদের আটক বা গ্রেপ্তার করা হয়নি।
 
নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে হলি আর্টিজানে হামলার মূল পরিকল্পনাকারী তামিম আহমেদ চৌধুরীসহ তিনজন নিহত হয়েছেন।
 
 
ই্ত্তেফাক/ইউবি