আলিফের নতুন একক

আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ২০:৫৬
‘কবে বলবো তোমায়’ শিরোনামে মাশরুম এন্টারটেইনমেন্ট থেকে একটি সিঙ্গেলস বের হয়েছে গায়িকা আলিফ আলাউদ্দিনের। পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন আরেক শিল্পী শাহরিয়ার সাব্বির। গানটির সুর করেছেন ফয়সাল আর গানের কথা লিখেছেন শিল্পীরা নিজেই।
 
নিজের নতুন গান প্রসঙ্গে আলিফ বলেন, ‘অডিও গানটি সকল অনলাইন মাধ্যমেই পাওয়া যাচ্ছে। খুব শিগগিরই গানটির মিউজিক ভিডিও রিলিজ দেওয়ার ইচ্ছে আছে। আগামী মাসের শুরুতেই মিউজিক ভিডিওটির শুটিং শুরু হবে।’ উপস্থাপনা ও গান প্রসঙ্গে আলিফ বলেন, ‘সবকিছুতেই আমি গানের ভেতরেই থাকতে চাই। এর বাইরে তো কিছু করছি না। যে প্রোগ্রাম উপস্থাপনা করি সেটাও গান নির্ভর, তাই আমার সবকিছু সামলাতে খুব একটা সমস্যা হয় না। গানটি পাওয়া যাচ্ছে রবি ইয়োন্ডার, জিপি মিউজিক ও আইটিউনসে।’