রপ্তানি বাণিজ্যে অবদান রাখায় ১১১ রপ্তানিকারক প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা হিসেবে রবিবার জাতীয় রপ্তানি ট্রফি দেয়া হচ্ছে। এবার স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ- এ তিন শ্রেণিতে ২০১১-১২ অর্থবছরের জন্য ৬০ এবং ২০১২-১৩ অর্থবছরের জন্য ৫১ প্রতিষ্ঠানকে মনোনিত করা হয়েছে।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে রপ্তানিকারকদের হাতে এ ট্রফি তুলে দেবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ ট্রফি প্রদান করছে।
ইত্তেফাক/এমআই
