নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ২১:৩৩
নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলী কুনিয়া গ্রামের রিপন (৪০) নামে এক ব্যক্তি আজ শনিবার সন্ধ্যা ৭টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। 
 
জানা গেছে, রিপন কুনিয়া গ্রামে নিজ দোকানে বাতি জ্বালাতে সুইসে হাত দেয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন রিপন। এ ঘটনার পর নেত্রকোনা আধুনিক হাসপাতালে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।রিপন ওই গ্রামের আব্দুল হেকিসের ছেলে। 
 
 
ইত্তেফাক/এমআই