বগুড়ায় আবৃত্তি নৃত্যে ‘জাগো নারী’ শীর্ষক অনুষ্ঠান

আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ২১:৪৯
বগুড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘জাগো নারী’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
 
শনিবার বিকেলে ‘আমরা ক'জন শিল্পী গোষ্ঠীর অস্থায়ী কার্যালয়ে (পৌর উচ্চ বিদ্যালয়) অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলম । 
 
মাহাবুব হাসান সোহাগের পরিচালনায় নৃত্যাংশে অংশগ্রহণ করে মেঘা, নুহা, শ্রেষ্ঠা, অনুশা রায়, রাহা, অনন্যা বসাক,  জারিন, জিসা, পায়েল ও রাখি।
 
লায়ন আব্দুল মোবিনের পরিচালনায় দলীয় কবিতা আবৃত্তিতে অংশ গ্রহণ করে সুয়াদ নাওয়াস তিহাম, আজমাঈন মাহতাব অর্পণ, আজমাইন ইনকিয়াদ, আহনাফ সাদিক, তাসফিকুর আমিন (স্বারুপ), সৈয়দ মাহীর শাহরিয়ার (অমি), জারিফ মুশরারাত মায়িশা, আদিবা তাবাসসুম, রুকাইয়া বুলবুল রাহা, জারিন সাবাহ ইসলাম, তাসফিয়া সাবা, রুবাইয়া নুসরাত (রিশা), ফেরদৌসী আকতার রাখী।
 
কবিতা আবৃত্তি করে অহিশা সিদ্দিকা রোদেলা এবং শিউলী আক্তার জুলি।
 
ই্ত্তেফাক/ইউবি