চুয়াডাঙার দৌলতদিয়া বাসস্ট্যান্ড থেকে রফিক (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। আটক রফিক দৌলতদিয়ার চুনুরিপাড়ার মৃত ফজলুল হকের ছেলে।
চুয়াডাঙা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসাআই) আমীর আব্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর দৌলতদিয়ার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৫০ পিস প্যাথেডিন উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চুয়াডাঙা সদর থানায় পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
