গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১৯:১৭

গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে জোনায়েদ মোল্লা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে মুকসুদপুর উপজেলার উজানী উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জোনায়েদ মুকসুদপুর উপজেলার উজানী উত্তরপাড়া গ্রামের কুয়েত মোল্লার ছেলে।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান, শিশু জোনায়েদ নিজ বাড়ির উঠানে খেলা করছিল। খেলতে খেলতে সে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। এরপর সে নিখোঁজ হয়। পরে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। 

ইত্তেফাক/জেডএইচ