পাটগ্রামের বুড়িমারীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৩:৫৭
 
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর ডাঙ্গাপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
 
এলাকাবাসী জানিয়েছে, শনিবার বিকেলে ইসলামপুর ডাঙ্গাপাড়া গ্রামের জাকির হোসেনের ৪ বছরের কন্যা ইতি ও প্রতিবেশী আহাদ আলীর মেয়ে নওরীন(৫) খেলতে গিয়ে বাড়ীর পার্শ্ববর্তী পুকুরের পানিতে ডুবে যায়। ওই দুই শিশুকে না পেয়ে বাড়ীর লোকজন দুশ্চিন্তায় পড়ে যায়। একপর্যায়ে পার্শ্ববর্তী পুকুরে ইতির লাশ ভাসতে দেখে। কিছুক্ষণ পরে ওই পুকুরে নওরীনের লাশও পাওয়া যায়। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে আসে।
 
সংরক্ষিত আসনের সদস্য নারগিছ আক্তার জানান, 'দরিদ্র পরিবারের দুই সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন শিশুদের বাবা- মা।'
 
পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ(ওসি) অবনি শংকর কর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
 
ইত্তেফাক/আরএ