'জসিম উদ্দিন হত্যায় মীর কাসেম আলীর সম্পৃক্ততা রয়েছে'

আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৪:৫৪
 
মীর কাসেম আলীর রিভিউ শুনানি শেষে কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন হত্যার প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, ‘কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনকে ডালিম হোটেলে নিয়ে নির্যাতন ও হত্যার সঙ্গে মীর কাসেম আলীর সরাসরি সম্পৃক্ততা রয়েছে। আর এই অভিযোগেই তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আপিল বিভাগ। আশাকরি, রিভিউ রায়ে এই মৃত্যুদণ্ড বহাল থাকবে।’ 
 
অপরদিকে মীর কাসেম আলীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘রাষ্ট্র পক্ষের সাক্ষীর স্বার্থে মীর কাসেমের সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে যে তথ্য রয়েছে- এটা সত্যি নয়। আমরা মনেকরি, এই হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততা নেই। এরপরও আপিল বিভাগ যদি তার দণ্ড দেয়, তাহলে মৃত্যুদণ্ড দেয়া ঠিক হবে না। 
 
আজ রবিবার শুনানি শেষে নিজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তারা। 
 
 
ইত্তেফাক/কেকে